নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি ১৮ ঘণ্টা পর উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুরে লঞ্চটি তীরে তোলা হয়।
এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে সর্বমোট ২৬ জনের লাশ উদ্ধার করা হলো। অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের পরিচালক মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
উদ্ধারকর্মীরা জানান, লঞ্চের ভেতর থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কোনো মরদেহ নেই। লঞ্চটি এখন পুরোপুরি ফাঁকা।
লঞ্চটি তীরে তোলা হলে স্বজনরা ভীড় করেন। স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে শীতলক্ষ্যার তীর। এর আগে রোববার (৪ এপ্রিল) অর্ধশত যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটে।
বার্তাবাজার/নব