লকডাউন মানছে না দুর্গাপুরবাসী

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ৫-১১ এপ্রিল সারাদেশে লকডাউন ঘোষণা করেছে।

করোনা পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রাখা এবং জ্বরুরি কাজ ছাড়া বের না হওয়ার সরকারি নির্দেশ থাকলেও তা মানছে না নেত্রকোনার দুর্গাপুরবাসী।

উপজেলাটি লকডাউন থাকলেও পৌর শহরে দেখা গেছে উল্টো চিত্র। খুলে গেছে মার্কেট ও দোকানপাট, চলছে সিএনজি, রিকশা, অটোরিকশাসহ প্রায় সব ধরনের যানবাহন। জনসমাগমের কারণে কিছু সড়কে দেখা গেছে যানজট।

সোমবার সকালে পৌর শহরের নাজিরপুর মোড়, কালীবাড়ী মোড়, উপজেলা মোড়, বিরিশিরি সড়কে এই চিত্র দেখা গেছে। লকডাউনের মধ্যে শহরের এমন চিত্র দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

হাসপাতালে রোগী দেখতে আসা তারা মিয়া জানান, শহরে আসার আগে শুনেছি লকডাউন চলছে, এসে দেখি মানুষের জটলা। রিকশা-গাড়ির জটলা, মার্কেট দোকানপাট সবই খোলা। করোনার আগে শহরের যে স্বাভাবিক অবস্থা ছিল আজ তেমনই দেখলাম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজীব উল আহসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, যারা সরকারী নির্দেশ অমান্য করছে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড করা হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর