দেশের ৪ বিভাগে আজ কালবৈশাখী হতে পারে

দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল (রোববার) তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। আজও দেশের ৪ বিভাগে কালবৈশাখী হতে পারে। এছাড়াও দেশের ১০ অঞ্চলে বয়ে যাওয়া হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সোমবার (৫ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাবাসে আরও বলা হয়েছে, সীতাকুণ্ড ও রাঙামাটি অঞ্চল সমূহের ওপর দিয়ে মাঝারি ধরণের এবং ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সন্দ্বীপ, ফেনী, খুলনা ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু এলাকা থেকে তা প্রশমিত হতে পারে।

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর