শেরপুরের ৮০ ভাগ মানুষের পকেটে মাস্ক, মুখে নেই

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সাধারণ মানুষ যাতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে সে ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহন করেছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ে উদাসিনতাই ফুটে উঠেছে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও বগুড়া জেলার শেরপুর উপজেলার ৮০ মানুষই মাস্ক ব্যবহার করছে না। মানছেনা সরকারি আদেশ।

বাড়ি থেকে মাস্ক সাথে নিয়ে বের হলেও সেটি মুখে না দিয়ে রাখছে প্যান্টের পকেটে। সরকারি বেসরকারি অফিসেও দেখা যাচ্ছে মাস্ক ব্যবহারে ঢিলেমি। শেরপুর উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পারছেনা। সচেতন হচ্ছে না সাধারণ মানুষ। নো মাস্ক নো সার্ভিস এবং নো মাস্ক নো সেল কার্যক্রমও বাস্তবায়ন হচ্ছেনা।

৫ এপ্রিল সোমবার পৌরসভা ও উপজেলার হাট বাজার, অফিস ও বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, অনেক সরকারি কর্মকর্তা সহ সাধারণ মানুষ মাস্ক ছাড়াই চলাফেরা এবং দায়িত্ব পালন করছে। রাস্তাঘাট, হাট-বাজার, বিপনী বিতানগুলোতে নেই মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা। কোথাও নেই সচেতনতামূলক লিফলেট। দোকানপাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সামাজিক দুত্বের কোন বালাই নেই। হোটেল রেস্টুরেন্ট গুলোতে স্বাস্থ্যবিধি রয়েছে উপেক্ষিত। এমনকি হোটেল মালিকদেরও মাস্ক ব্যবহার করতে দেখা যাচ্ছেনা। উপজেলার প্রত্যন্ত গ্রামা লে একেবারেই মাস্কের ব্যবহার নেই বললেই চলে।

জিজ্ঞেস করলে বলে আমাদের করোনা এ্যাটাক করবেনা। আমরা গ্রামের মানুষ খেটে খাই। ভ্রাম্যমান আদালতে জরিমানা গোনার ভয়ে অনেকেই প্যান্টের পকেটে করে মাস্ক নিয়ে বাহিরে বের হচ্ছে। যখনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে দেখবে তখনি মুখে মাস্ক পড়বে। এভাবে চলতে থাকলে করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাবরিনা শারমিন বলেন, মাস্কের ব্যবহার বাড়াতে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ন পয়েন্টে জনসাধারণের মাঝে মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে অর্থদন্ড করাও হচ্ছে। যেভাবেই হোক মানুষ যেন মাস্ক ব্যবহার করে সেদিকে নজর দেয়া হচ্ছে। সরকারি আদেশ মোতাবেক এ সকল অভিযান অব্যাহত রাখা হবে।

রাশেদুল হক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর