লকডাউনের বিরুদ্ধে রাজধানীতে দোকান মালিক ও কর্মচারীদের বিক্ষোভ

দেশে আজ থেকে শুরু হয়েছে লকডাউন। সরকারের ঘোষিত এই লকডাউনের প্রজ্ঞাপনে মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। তবে এই নির্দেশনার প্রতিবাদে অবস্থান নিয়েছেন নিউমার্কেট ও আশপাশের বিপণিবিতানের দোকান মালিক-কর্মচারীরা।

সোমবার (৫ এপ্রিল) রাজধানীর গাউছিয়া, নুর ম্যানশন, চাঁদনী চক মার্কেটের হাজার হাজার দোকান মালিক এবং কর্মচারীরা সকাল সাড়ে ১০ টায় মিছিল নিয়ে রাস্তায় বের হয়। ‘লকডাউন মানি না’, ‘দোকানপাট খুলবো’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে তারা। তাদের মিছিলটি গাউছিয়া মার্কেটের মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে।

এ বিষয়ে নিউ মার্কেটের একজন কর্মচারী বলেন, আমাদের দাবি হচ্ছে কয়েক ঘণ্টার জন্য মার্কেট খোলা রাখা। কারণ আমাদের আয়ের ওপর নির্ভর করে আমাদের পরিবার চলে। যদি দোকান বন্ধ থাকলে তাহলে আমাদের চলা মুশকিল।

উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় প্রজ্ঞাপন জারি করে সোমবার সকাল ৬টা থেকে আগামী রোববার (১১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত দ্বিতীয় দফায় সারাদেশে লকডাউন ঘোষণা করে সরকার।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর