আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ ও কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। করোনা প্রতিরোধে প্রায় এক মাস আগে টিকা নিয়েছিলেন তিনি।
সোমবার (৫ এপ্রিল) সকালে এমপি শাকিলের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মো. মিন্টু।
তিনি জানান, এমপি তানভীর শাকিল জয় দু’দিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রোগ্রামে অংশ নেন। এরপর শনিবার (৩ এপ্রিল) তিনি ঢাকায় ফেরেন।
তিনি আরও জানান, রোববার (৪ এপ্রিল) তিনি শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে করোনা টেস্টের জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
উল্লেখ্য, এর আগেও এমপি তানভীর শাকিল জয় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। প্রায় এক মাস আগে তিনি করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন।
বার্তাবাজার/নব