করোনায় সাবেক এমপি পুত্রের মৃত্যু

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সোমবার(৫ এপ্রিল) সকাল ৬.৩০ মিনিটের সময় রাজধানীর আনোয়ার খান মডার্ন হসপিটাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের সর্বস্তরের জনগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর