মহামারি করোনাভাইরাসে ফের বিপর্যস্ত ভারত। দেশটিতে গত বছর মহামারি শুরু হওয়ার পর এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়াল। ২৪ ঘণ্টায় এটি বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর ভারতে একদিনে ৯৮ হাজার ৭৯৫ জন আক্রান্ত হয়েছিলেন। যা এতদিন দেশটিতে দৈনিক আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড ছিল।
এবার সব রেকর্ড ভাঙল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। প্রদেশটিতে রোববার ৫৭ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ কোটি ৫৮ লাখ ৭ হাজার ৯২০ জন।
দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৭৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৬৫ হাজার ১৩২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ কোটি ৬৭ লাখ ৯ হাজার ৯৫৮ জন।
বার্তাবাজার/নব