প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন হিসেবে খ্যাত নাটোরের উত্তরা গণভবন করোনা সংক্রমণ রোধে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে বঙ্গজ্জ্বল রাজবাড়ী।
৫ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে এই দুই প্রতিষ্ঠান।
রোববার (৪ এপ্রিল) রাত ৯টায় জেলা প্রশাসক মো. শাহরিয়াজ এ নির্দেশনা জারি করেন জেলা প্রশাসনের ফেসবুক পেজে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনাপ্রাপ্ত হয়ে উত্তরা গণভবন ও বঙ্গজ্জ্বল রাজবাড়ী বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপাতত উত্তরা গণভবন ও রাজবাড়ি বন্ধ রাখার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও স্থাপনা দুটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
বার্তাবাজার/কা.হা