ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৫০

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ও ভূমিধসের কবলে পড়ে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। এখনো নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

রোববার (৪ এপ্রিল) সকাল থেকে সৃষ্ট ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টিপাতে ইন্দোনেশিয়ার ৪টি জেলার বাঁধ উপচে বন্যার পানি প্রবাহিত হয়।

এতে দেশটির পূর্বাঞ্চলে কয়েক ঘণ্টার মধ্যেই ১০ হাজারের বেশি ঘরবাড়ি ডুবে গেছে। গৃহহীন হয়ে পড়ে কয়েক লাখ বাসিন্দা। বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে প্রায় অর্ধশত প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারের চলছে তৎপরতা। এদিকে ভারি বৃষ্টিপাতে তলিয়ে গেছে দেশটির প্রেসিডেন্টের বাসবভন।

উদ্ধারকারীরা এখনও বেঁচে যাওয়া লোকদের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছিলেন যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইন্দোনেশিয়ায় আগামী এক সপ্তাহ এমন বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহওয়া বিভাগ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর