বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব কোনোভাবেই থামছে না। বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ১৯ লাখ ৮ হাজার ৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৬৫ হাজার ৯১৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন।
সোমবার (৫ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্যা জানিয়েছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৪ লাখ ২০ হাজার ৩৩১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭৭৭ জনের।
আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ২৯ লাখ ৮৪ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩১ হাজার ৫৩০ জন।
বার্তাবাজার/পি