রাজধানীর উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টার ৬৪ কিলোমিটার। আর সাথে ছিল হালকা বৃষ্টিও।
রোববার (৪ এপ্রিল) সন্ধ্যার পর হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়। এর কিছুক্ষণ পরই শুরু হয় ধমকা হাওয়া। ধুলার ঝড় বয়ে যায় রাজধানীর উপর দিয়ে।
এতে রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস ফেরত মানুষ ভোগান্তিতে পড়েন।
ঝড়ে ভেঙ্গে পড়ে গাছের ডালপালা। রাস্তার মানুষজনকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌঁড়াদৌঁড়ি করতে দেখা যায়। ঝড় থামার কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি।
বার্তাবাজার/পি