দিনদিন করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বাড়তে থাকায় সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে একসপ্তাহের জন্য লকডাউন ঘোষণার পর থেকেই সকল কার্যক্রমে কিছুটা পরিবর্তন এনেছে সরকার। তারই ধারাবাহিকতায় আজ রবিবার (৪ এপ্রিল) রাত্রিতে রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক সোমবার (৫ এপ্রিল) এর মধ্যে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণের আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্ততে যা বলা হয়েছে হুবহু তুলেধরা হইলঃ
চারঘাট বাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৬ই এপ্রিল মঙ্গলবার থেকে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ প্রদান বন্ধ থাকবে। তাই জরুরি ভিত্তিতে অত্র কেন্দ্রে টিকার রেজিষ্ট্রেশন করেছেন, আগামীকালের মধ্যেই প্রথম ডোজ টিকা গ্রহণের জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।
উল্লেখ্য যে, করোনা ভ্যাক্সিন ২য় ডোজ ৮ই এপ্রিল শুরু হবে। অবশ্যই সরকারি ছুটির দিন ছাড়া আসতে হবে।
বিঃদ্রঃ এসএমএস দেওয়া হতে পারে।
—অনুরোধে—
মোঃ মনিমুল হক (মিলন)
মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই)
কোভিড-১৯ টিকাদান ব্যবস্থাপনা কর্মসূচি।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কমপ্লেক্স।
বার্তাবাজার/ভি.এস