ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতিকে মারলেন কমিউনিস্ট পার্টি

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতাদের মারধরের শিকার হয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ ও কবি নজরুল সরকারি কলেজের দপ্তর সম্পাদক জোবায়ের সজল।

রোববার (৪ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের মুক্তি ভবনে এই ঘটনা ঘটে।

ছাত্র ইউনিয়নের দাবি সিপিবি কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জলি তালুকদার ও শান্তিনগর শাখার সম্পাদক মঞ্জুর মঈন এই সন্ত্রাসী হামলা ঘটিয়েছে। এই ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা এবং ন্যায় বিচার দাবি জানিয়েছে তারা। কমিউনিস্ট পার্টির মতো সুশৃঙ্খল সংগঠনের নেতাদের মধ্যে পরমতসহিষ্ণুতার অভাবই এই ধরণের ঘটনার অনুঘটক।

গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এ কথা বলেছেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল। সংগঠনটির দপ্তর সম্পাদক মাহির শাহরিয়ার রেজা’র পাঠানো বিবৃতিতে ছাত্র ইউনিয়ন বলেছে, শ্রমজীবী মানুষদের সহযোগিতা নিশ্চিত করার দাবিতে পুরানা পল্টনে ছাত্র ইউনিয়ন ঘোষিত মানববন্ধনে যোগ দিতে আসেন সংগঠনটির কবি নজরুল সরকারি কলেজের দপ্তর সম্পাদক জোবায়ের সজল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখিকে কেন্দ্র করে তাকে সিপিবি কেন্দ্রীয় কার্যালয় থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করে সংগঠনটির শান্তিরনগর শাখার নেতা মঞ্জুর মঈন। এই সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল প্রতিবাদ করতে এগিয়ে আসলে, তাকেও শারীরিকভাবে হেনস্থা করেন কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য জলি তালুকদার ও জওহর লাল রায়সহ আরও কয়েকজন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর