করোনা রোধে মাঠে নামছেন মেয়র তাপস

প্রাণঘাতী করোনার বিস্তার প্রতিরোধে সোমবার (৫ এপ্রিল) থেকে মাঠে নেমে কাজ করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় নগর ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি এই ঘোষণা দেন।

তাপস বলেন, সরকার সোমবার থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। মাঠ পর্যায়ে তা বাস্তবায়নে এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগ থেকে আমাদের ওপর কিছু দায়িত্ব অর্পণ করা হয়েছে। সেসব দায়িত্ব পালনে আমরা সোমবার থেকে মাঠে নামবো।

তিনি বলেন, করপোরশেনের অত্যাবশ্যকীয় কাজগুলো চলমান থাকবে। যেহেতু সিটি করপোরেশনের সংখ্যাগরিষ্ঠ কাজই অত্যাবশ্যকীয়, সুতরাং আমাদের কাজ চলমান রাখতে হবে। আমরা সবাই মিলে ধৈর্য সহকারে কষ্টের এ সময়টা অতিক্রম করবো। এতেই সবার মঙ্গল নিহিত আছে, সবার জন্য সুফল বয়ে আনবে, ইনশাআল্লাহ।

সভায় উপস্থত ছিলেন, ডিএসসিসির সিইও এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনসহ করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর