মামুনুল হককে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস, যুবলীগ নেতা আটক

সুনামগঞ্জের তাহিরপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও এক নারীর ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ পেরিল) দুপুরে আটককৃত ওই যুবলীগ নেতার নাম মাদ আহমেদ জয়। উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে জয় একই ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ বলেন, কথিত এক নারীর ছবির সাথে হেফাজত নেতা মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য জুড়ে অভিযুক্ত জয় তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।

এ নিয়ে আলেম সমাজ ও হেফাজতের অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। তার পরে রোববার (৪ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে থানা পুলিশ উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়ক থেকে এমাদকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তাহিরপুর থানার ওসি মো. আবদুল লতিফ তরফদার ঘটনা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই যুবককে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর