গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ঘরের ধর্নার সঙ্গে গলায় ফাঁস লাগানো এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিদাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ (২০)উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিদাই গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
জানা যায়, দুপুরের খাওয়া দাওয়া শেষে নিজ বাড়িতেই ছিলো মারুফ। পরে বিকেলে ওই ঘরের দরজা বন্ধ দেখে তার পরিবারের লোকজন ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মারুফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ফিরোজ শাহ্/বার্তাবাজার/ভি.এস