সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য মিথ্যা: হেফাজত

সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে হেফাজত নেতা মামুনুল হক সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য মিথ্যা বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব মাওলানা শাখাওয়াত হোসেন রাজি।

রোববার (৪ এপ্রিল) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটীতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এই কথা বলেন। শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে সংগঠনের নেতা মামুনুল হককএ অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে তারা এই সভার আয়োজন করে।

সভায় শাখাওয়াত হোসেন রাজি বলেন, মামুনুল হক ও তার স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছেন তা মিথ্যা, তা সত্য নয় । ভুল তথ্যের ওপর ভিত্তি করে তিনি এই বক্তব্য দিয়েছেন। আমরা আশা করবো তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। কোন সতী নারীকে অপবাদ দিয়ে একজন নারীর চরিত্র হরণ করা হয়েছে। মামুনুল হককে নিয়ে বাজে সমালোচনা চলছে।

তিনি বলেন, মামুনুল হক তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গিয়েছিলেন সেখানে ক্ষমতাসীন দলের বিশেষ করে, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা তাকে হেনস্থা করেছে, হত্যার চেষ্টা করেছে। তার নামে যে সমস্ত অডিও ক্লিপ বের করা হয়েছে এটা মোটেও সত্য নয়। আমরা এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবো।

রাজি আরও বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদে প্রকাশ্যে বিক্ষোভ করতে পারতাম কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে সেটা করিনি। আমরা ইচ্ছা করলে কয়েক ঘণ্টার নোটিশে ঢাকায় ৫ লক্ষ লোকের সমাবেশ করতে পারতাম। কিন্তু আমরা সেটা করিনি।

প্রসঙ্গত, সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হেফাজাত নেতারা বিনোদনের জন্য পার্লারের নারী নিয়ে রিসোর্টে যায়। ইসলামের সেবক হয়ে এমন করাটা ঠিক নয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর