কালবৈশাখী ঝড়ে উড়ে আসা টিনে গলা কেটে যুবকের মৃত্যু!

কুষ্টিয়ার দৌলতপুরে কালবৈশাখী ঝড়ে উড়ে আসা ধারালো টিনে গলা কেটে এক যুবক নিহত হয়েছে। নিহত রবিউল (৪০) কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শশিধরপুর গ্রামের সাদ মন্ডলের পুত্র।

রোববার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে রবিউল সাতবাড়ী থেকে পিঁয়াজ নিয়ে গাড়ির উপর বসে বাড়ির দিকে আসতে ছিল। এসময় কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে উড়ে আসা ধারালো টিনে গলা কেটে নিহত হন।

আল্লারদর্গা মহিষাডোরা তেল পাম্প এর সামনে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত রবিউল ৩ কন্যার পিতা।

টুটুল/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর