করোনাভাইরাসের উর্ধ্বমূখী সংক্রমণ রোধে সারাদেশে ৭ দিনের লকডাউন দিয়েছে সরকার। আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এটা কার্যকর হবে। চলবে টানা ১১ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে এই সময়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
রোববার (৪ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।
প্রকাশিত নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে ৫ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।
এই আদেশ বাস্তবায়নে উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশ দেওয়া হয়।
বার্তা বাজার/এসজে