কালবৈশাখীর মত্ত দাপটে প্রাণ গেল ৪ জনের

বৈশাখ মাস আসার আগেই কালবৈশাখী ঝড়ে গাইবান্ধায় ৪ জন মারা গেছেন। রোববার (৪ এপ্রিল) বিকালে জেলার ওপর দিয়ে বিয়ে যাওয়া এই ঝড়ে ঘর বাড়ি ও গাছাপালা ভেঙে পড়া শুরু হলে তারা নিহত হন।

নিহতরা হলেন,সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিছমত হলদিয়া গ্রামের ছোলায়মান মিয়ার স্ত্রী ময়না বেগম (৬০), পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তাফুর গ্রামের গোফফার (৪২), ডাকিরপাড়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০), সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিছমত হলদিয়া গ্রামের ছোলায়মান মিয়ার স্ত্রী ময়না বেগম (৬০) ও ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গাফলামাড়ি গ্রামের বিটুল মিয়ার স্ত্রী শিমুলি বেগম (২৫)।

ঝড়ে বিভিন্ন সড়কে ভেঙে পড়া গাছ অপসারণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তারা।

এই বিষয়ে জেলা প্রশাসক আবদুল মতিন জানান, হঠাৎ বয়ে যাওয়া দমকা হাওয়ায় বিভিন্ন জায়গায় বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়েছে। ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বাতাসে গাছ ভেঙে পড়ায় সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় দুই নারী ও দুই পুরুষের মৃত্যু হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর