শীতলক্ষ্যায় যাত্রীবোঝাই লঞ্চ ডুবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে এক লঞ্চ ডুবে গেছে। রোববার (০৪ এপ্রিল) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। প্রচুর যাত্রী নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে নিখোঁজদের উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ রওয়ানা দিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, দুর্ঘটনা কবলিত লঞ্চটির নাম রাবিতা আল হাসান। মুন্সিগজ-নারায়ণগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে এটি। নিয়মিত যাতায়াতের অংশ হিসেবে রোববার যাত্রা শুরুর কিছুক্ষণ পরে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।

লঞ্চ দুর্ঘটনার খবর পেয়ে ইতোমধ্যে উদ্ধারকারী জাহাজ ও উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর