করোনা সংক্রমণ বিবেচনায় দেশে এক সপ্তাহের জন্য লকডাউন জারি করেছে সরকার। সোমবার (৫ এপ্রিল) থেকে কার্যকর হতে যাওয়া লকডাউনে সীমিত পরিসরে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (৪ এপ্রিল) দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওদেরকে ব্যবস্থা নেওয়া জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৫ এপ্রিল থেকে সাত দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন গ্রাহকরা। আর ব্যাংক খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত।
বার্তা বাজার/এসজে