ডাকসুর সাবেক ভিপির নুরুল হকসহ ৬ জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগীতার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। এর জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
তদন্ত প্রতিবেদন দখিলের জন্য দিন ধার্য করা ছিল রোববার (৪ এপ্রিল)। কিন্তু এদিন লালবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি।
এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা প্রতিবেদন দাখিলের এ তারিখ ঠিক করেন।
মামলায় অন্য আসামিরা হলেন- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সভাপতি নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি।
প্রসঙ্গত গত বছরের ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরের নাম উল্লেখ করা হয়।
বার্তা বাজার/এসজে