মামুনুল হককে হেনস্থা: ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে থানায় অভিযোগ

নায়ারণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হেফাজতে ইসলাম নেতা মাওলানা মামুনুল হককে তার স্ত্রী-সহ হেনস্থার অভিযোগে উপেজলা ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের নামে থাকনায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (৪ এপ্রিল) সোনারগাঁও থানায় মামুনুল হকের পক্ষে অভিযোগটি দায়ের করেন হেফাজত ইসলাম নেতা মুফতি ফয়সাল মাহামুদ হাবিবী।

অভিযোগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম।

অভিযোগে বলা হয়, গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে বিশ্রামের জন্য সস্ত্রীক হোটেলে অবস্থান গ্রহণ করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। তিনি হোটেলের সম্পূর্ণ নিয়ম কানুন মেনে অবস্থান করছিলেন। কিন্তু হোটেল মালিক সাইদুর রহমানের ম্যানেজার ও কর্মচারীবৃন্দ আল্লামা মামুনুল হককে নিরাপত্তা দিতে ব্যর্থ হন।

একই সঙ্গে এলাকার কতিপয় সন্ত্রাসী সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ মো. সোহাগ রনির নেতৃত্বে কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তিদের নিয়ে আল্লামা মামুনুল হকের উপর হামলা চালায়। তাহার জামার কলার ছিঁড়ে ফেলে, দাড়ি মুবারক ধরে টান দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাহার গাড়ির চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

প্রসঙ্গত, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবকাশযাপনের জন্য নারায়ণগঞ্জের ওই হোটেলে অবস্থান করছিলেন। এর একপর্যায়ে সরকার দলীয় নেতা-কর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে অবশ্য হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর