লকডাউনের প্রতিবাদে উত্তাল নীলক্ষেত, পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ
করোনার উর্ধ্বমূখী সংক্রমণ ঠেকাতে সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এসময় জরুরি সেবা ছাড়া সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
তবে এই সময় স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট চালু রাখার দাবি জানাচ্ছে রাজধানীর নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকার ব্যবসায়ীরা। এই দাবীতে তারা সড়ক অবরোধ করে রাখে। যার ফলে মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষেরা। এক পর্যায়ে বিক্ষুদ্ধরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জনা যায়, রোববার বিকাল ৩টায় চন্দ্রিমা সুপার মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, নূর ম্যানশন, ধানমণ্ডি হকার্স মার্কেটসহ আশেপাশের মার্কেটের ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় ব্যবসায়ীরা ‘লকডাউন মানি না, মার্কেট খোলা চাই’ স্লোগান দিতে দেখা যায়।
এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ পিছু হটে ঢাকা কলেজের সামনে অবস্থান নেয়। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ৫টি প্রাইভেটকার ও একটি বাসের কাঁচ ভেঙে দেন। বর্তমানে এলাকার যানচলাচল বন্ধ রয়েছে।
বিক্ষোভকারী ব্যবসায়ীরা বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে বইমেলা খোলা রাখলেও মার্কেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন। সড়ক অবরোধের কারণে মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষেরা।
নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলী বলেন, প্রাথমিক অবস্থায় তাদের বোঝানোর চেষ্টা করছি। মার্কেটের নেতাদের সঙ্গে আলোচনা করে পরে পদক্ষেপ নেয়া হবে।
বার্তা বাজার/এসজে