ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে সাংবাদিকদের উপর হেফাজতের হামলার প্রতিবাদে কসবা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনসহ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৪ এপ্রিল) দুপুরে স্থানীয় স্বাধীনতা চত্বরের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এত কসবা প্রেসক্লাবে সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী প্রমুখ।

এ সময় বক্তারা সাংবাদিকদের উপর হেফাজতের হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবী করেন।

রাসেল আহমেদ/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর