আবাসিক হোটেলে অভিযান, ব্যবস্থাপকসহ ১৭ জনের জেল-জরিমানা

বগুড়ার শিবগঞ্জে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৭ জনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলার মহাস্থান গড় এলাকাস্থ নুরজাহান আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, অনৈতিক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেলের ব্যবস্থাপককে ৬ মাস,দুই সুপারভাইজারকে ১ মাস ও ৪ খদ্দেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া ১০ পতিতা ও খদ্দেরকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, এর আগেও এই হোটেল সহ মহাস্থান এলাকার বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর