দক্ষিণখান থানার সাফল্য; ১৫ দিনে মোবাইল উদ্ধার

ভূমিকাঃ পুলিশ জনগণের বন্ধু। দেশের যেকোন পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূমিকা অস্বীকার করা যায় না। দিনরাত পরিশ্রম ও মেধা খাটিয়ে যারা সন্ত্রাস, মাদক তথা দেশের সার্বিক উন্নয়ন কল্পে কাজ করে চলছে, দু-একটা বিছিন্ন ঘটনা ছাড়া পুলিশ বাহিনীর অবদান ইতিহাসে সোনালী সাক্ষী হয়ে আছে। স্বাধীনতা থেকে শুরু করে আজ করোনা মোকাবেলায় সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ বাহিনীর উজ্জ্বল দৃষ্টান্ত আজ মানুষের সামনে ভোরের আলোর ন্যায় প্রতীয়মান।

ঘটনার সূত্রপাতঃ বাংলাদেশ সরকার অনুমোদিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বার্তা বাজার” এর স্টাফ রিপোর্টার উত্তরার আলোচিত সাংবাদিক তানজীন মাহমুদ তনু দৈনিন্দন ডিউটি শেষ করে রাত বারোটায় তার গাওয়াইর, স্কুল রোডস্থ নিজ বাসায় ফেরেন।
তিনি নিদ্রা গেলে ফজরের নামাজের আযান দিলে ওজু করতে উঠে দেখেন তার ব্যবহৃত একটি আই ফোন, যার মডেল নং (i phone-7,A1660) এবং Symphony (I-10) মোবাইল দুটি নেই। তিনি অনেক খোঁজাখুঁজির পর মোবাইল না পেয়ে সন্ধ্যায় দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং- ৯৭০/১৭-০৩-২০২১ ইং।

মূলকথাঃ উক্ত জিডি’র দায়িত্ব নেন দক্ষিণ খান থানার চৌকস অফিসার এএসআই মুরাদ। তিনি বলেন- আপনার মোবাইল ফেরত পাবেন ইনশাআল্লাহ। আমাকে একটু সময় দিন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মোঃ শামীম বলেন- আমরা যথাসাধ্য চেষ্টা করবো। ডিজিটাল বাংলাদেশে কোন অপরাধী আমাদের চোখ ফাঁকি দিতে পারবে না।

অপরদিকে দক্ষিণখান জোনের এডিসি মোঃ হাফিজুর রহমান রিয়েল জানান- শুধু সাংবাদিকদের মোবাইল নয়, আমরা সাধারণ মানুষের অনেক মোবাইল উদ্ধার করে দিয়েছি। এটা আমাদের দায়িত্ব। দায়িত্বে অবহেলা পুলিশ করবে না। সেই মর্মে তিনি দক্ষিণখান থানার ওসি শিকদার মোঃ শামীম হোসেনকে নির্দেশনা প্রদান করেন।

অবশেষেঃ গতকাল দুপুরে দক্ষিণখান থানা থেকে ফোন আসে সাংবাদিক তানজীন মাহমুদ তনু’র কাছে। তিনি তখনো জানেন না বিষয়টি কি!! ওসি সাহেবের রুমে প্রবেশ করলে এএসআই মুরাদ ও ওসি শিকদার মোঃ শামীম হাসি মুখে আইফোন-7 টি তুলে দেন তানজীন মাহমুদ তনু’র হাতে।

প্রতিক্রিয়াঃ আকস্মিক নিজের মোবাইল ফিরে পেয়ে আনন্দে আপ্লূত হয়ে পড়েন তানজীন মাহমুদ। তিনি বলেন- এই ফোনের মধ্যে আমার নিউজের অনেক ডকুমেন্টস আছে। যা আমি আ্যাপল আইডির মাধ্যমে ফিরিয়ে আনতে পারবো। মাত্র ১৬দিনের মাথায় ফোন ফেরত পাওয়াকে তিনি পুলিশের বিস্ময়কর সাফল্য বলে মনে করছেন।

শেষকথাঃ আসামী সনাক্তকরণ ও ধৃত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। প্রযুক্তির ব্যবহার ও পুলিশ বাহিনীর চৌকস তীক্ষ্ণ মেধা শুধু দেশকে সমৃদ্ধ করবে না বরং একটি সুশীল, সুন্দর সোনালী সকাল উপহার দিবে বলে আশা করছেন দেশবাসী।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর