অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

দলের অসুস্থ নেতাকর্মীদের আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৪ এপ্রিল) বাদ জোহর রাজধানীর নয়াপল্টনস্থ জামে মসজিদে এই দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।

এছাড়াও করোনাভাইরাস এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আহমদ আযম খানসহ সকল নেতাকর্মী ও দেশের মানুষ যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর