ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়া ও কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরসহ হেফাজতে ইসলাম যেসব কাজ করেছে সেগুলো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার (৪ এপ্রিল) জাতীয় সংসদের পয়েন্ট অব অর্দারে দেওয়া বক্তব্যে এই এসব কথা বলেন।
ইনু বলেনন, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জায়গায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ খুবই জরুরি। তাদেরকে গ্রেফতার করা উচিৎ। হুকুম ও উসকানিদাতা হিসেবে মামুনুল হক ও বাবুনগরীকে প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো রাখ-ঢাক না করে মামুনুল হক, বাবুনগরীদেরর নাম উচ্চারণ করুন। উসকানিদাতাদের কারাগারে নিক্ষেপ করুন।
তিনি বলেন, হেফাজত আর বিএনপি-জামায়াত একই চক্র, তারা একই গোষ্ঠী। অপশক্তিকে বিএনপি সমর্থন করছে। এটা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ, বিপদস্বরূপ। শক্তভাবে দমন করা ছাড়া কোনো পথ নেই।
তিনি আরও বলেন, মোদি ছিলেন উপলক্ষ্য মাত্র। কার্যত হেফাজত একাত্তরের পাকিস্তান সমর্থক রাজাকারের উত্তরসূরি হিসেবে রাষ্ট্র ও সংবিধানকে অস্বীকার করছে। দেশ ও গণতান্ত্রিক পদ্ধতিকে অস্বীকার করছে। তাদের কার্যক্রম রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।
বার্তা বাজার/এসজে