জয়পুরহাটে রেলে কাটা পড়ে আবু হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১২ টার দিকে শহরের সাগরপাড়া রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু হোসেন সদরের ভিটি এলাকার সামাদ মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সংসারে নানা অভাব, সামনে রোজা, কি করবে এ নিয়ে নানা চিন্তা ছিল তার। সকাল থেকে সাগরপাড়া এলাকায় বসে ছিল আবু হোসেন। দুপুরে খুলনাগামী রূপসা ট্রেন জয়পুরহাট স্টেশনে যাত্রা বিরতি করে। ট্রেনটি রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় শহরের সাগরপাড়া এলাকায় আবু হোসেন ট্রেনটির নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
নিহত আবু হোসেনের স্ত্রী রোজিনা বলেন, বিয়ের পর থেকে সংসারে নানা অভাব। উনার খুন লজ্জা। না খেয়ে থাকলেও কারো কাছে যেতো না। অভাবের জন্য গুড়ের ব্যবসা শুরু করে। ছিনতাইকারীর কবলে পড়ে সব হারিয়ে আবার চায়ের দোকান শুরু করে। তিন সন্তানদের নিয়ে অভাবের সংসারে নানা চিন্তা পড়েন তিনি।’
সান্তাহার থানার ওসি মনজের আলী বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিলন রায়হান/বার্তাবাজার/পি