দ. সুনামগঞ্জ থানা পুলিশের মাস্ক বিতরণ ও সচেতনতামুলক প্রচার

কোভিড-১৯ বা করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচারণা করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।

বরিবার দুপুর ২টায় উপজেলার পাগলা বাজারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেনের নেতৃত্বে সচেতনতার জন্য মাইকিং, লিফলেট বিতরণ ও মাস্ক বিতরণ করেছে তারা।

এসময় সরকার কতৃক নির্দেশিত লকডাউন মানা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানানো হয়।

এসময় সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন মুন্সি।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি আবদুল হেকিম, পাগলা বাজার পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জামিউল ইসলাম তুরান, ব্যবসায়ী জসিম উদ্দিন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ার, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নিপেশ দেব, গণমাধ্যমকর্মী নাহিদ আহমদ ও নোহান আরেফিন নেওয়াজ।

নোহান আরেফিন নেওয়াজ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর