লকডাউনের ঘোষণা: বাংলাবাজার ঘাটে ঘরমুখী যাত্রীদের ঢল
করোনা ভাইরাসের ঝুঁকি নিয়েই ঘরে ফেরা শুরু করেছে দক্ষিণ বঙ্গের মানুষ। আর তাই মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ঘরমুখী যাত্রীদের ঢল দেখা গেছে। সরকার কর্তৃক দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে যেন পারাপারের প্রতিযোগিতায় লেগেছে হাজার হাজার মানুষ।
রবিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাংলাবাজারের লঞ্চ ও স্পীডবোট ঘাটে দেখা যায়, সামাজিক দুরত্ব না মেনেই পদ্মা পাড়ি দিচ্ছে হাজার হাজার মানুষ। তবে লঞ্চে জনপ্রতি ২০ টাকা ভাড়া বাড়ানো হলেও কোন ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীরা।
বাংলাবাজার সি-বোট ঘাটে গিয়ে দেখা যায়, জনপ্রতি ২’শ টাকা ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন অনেকে।
বর্তমানে এই নৌরুটে ৮৭ টি লঞ্চ ও ২০০ স্পীডবোট চলাচল করছে।
ঢাকা থেকে খুলনাগামী যাত্রী আবু-বকর বলেন, কাল থেকে লকডাউন দিছে সরকার। তাই বাড়ি যাচ্ছি। লঞ্চে আগের মতই গাদাগাদি করেই ছুটছে মানুষ। এতে সংক্রমন বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
বিআইডব্লিটিসিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইনচার্জ আক্তার হোসেন বলেন, সকাল থেকে ঘরমুখো যাত্রীদের ভীড় বেশি। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তাদেরকে মাইকিং করে নিরাপদ দূরুত্বে থাকার পরামর্শ দেয়া হয়। লঞ্চ গুলোকে ট্রীপ শেষে ওয়াশ করা হয়। এছাড়া সকল যাত্রীদের মাস্ক বাধ্যতামূলকভাবে লঞ্চে ওঠানো হয়।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি