নীলক্ষেতে লকডাউন বিরোধী বিক্ষোভ: পুলিশ-ব্যবসায়ী মুখোমুখি
সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের প্রতিবাদে রাজধানীর নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় বিক্ষোভ করছে ব্যবসায়ীরা। রোববার (৪ এপ্রিল) দুপুরের পর থেকে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
ব্যবসায়ীদের দাবি, লকডাউনে তারা বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। তাদের কথা না ভেবে সরকারের এমন সিদ্ধান্ত তারা মেনে নিতে রাজি নয়। এইসময় তারা দোকয়ানপাট খোলা রাখতে চায়। বই মেলা খোলা থাকলে নীলক্ষেতের বিয়ের দোকান খোলা রাখার দাবি তাদের
এর আগে বিক্ষোভের শুরুতেই তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এসময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে মুখোমুখী অবস্থানে আছে পুলিশ ও ব্যবসায়ীরা। সেখানে আরও পুলিশ মোতায়েন করা হচ্ছে।
বার্তা বাজার/এসজে