বাল্যবিবাহ রোধে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ও বাইসাইকেল বিতরণ

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে বাল্যবিবাহ রোধে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ হয়েছে।

রবিবার (৪ এপ্রিল) দুপুরে ঢোলারহাট ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়।

ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার জন্য এলজিএসপি ৩ প্রকল্পের আওতায় ইউনিয়নের ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৮ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়।

ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অজির কুমার রায়, সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এস. এম. মনিরুজ্জামান মিলন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর