তাড়াশে রক্তদাতা সংগঠনের দ্বি-বার্ষিক কমিটি গঠন

আমরা পেরেছি আমরাই পারবো, রক্ত দিয়ে অসহায় রোগীর পাশে দাঁড়াবো এ স্লোগান বুকে ধারণ করে ২০২১ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করেছে তাড়াশ স্বেচ্ছায় রক্তদান সংগঠন। ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে মো. দেলবার আহমেদ সভাপতি ও মো. আজিজুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (৪ এপ্রিল) সকালে সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুম আহমেদ উপজেলা পরিষদ চত্বরে সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. আল-আমিন-আবির, মোছা. ইতি মিলন, যুগ্ম-সম্পাদক মো. মিরাজ হাসান মুন্না, মো. সুলতান মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক মো. নাজমুল হক মেহেদী, উপ-প্রচার সম্পাদক মো. আবু তালহা, দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম মনি, উপ-দপ্তর সম্পাদক মো. আসমানি আক্তার আঁখি।

এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুম আহমেদ বলেন, রক্তদান সংগঠনটি একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠনটি ২০২০ ইং সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের সকল সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। যা ইতিমধ্যে উপজেলাসহ জেলায় বেশ সুনাম কুড়িয়েছে। তারই আলোকে সংগঠটি আরোও বেগবান করার স্বার্থে ২০২১-২০২২ অর্থ বছরে দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর