আলফাডাঙ্গা পৌরসভার বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (৪ এপ্রিল) সকাল ১১টায় পৌরসভার আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের কুসুমদি এলাকায় পৌরভবনের নির্ধারিত স্থানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমানের সভাপতিত্বে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, আলফাডাঙ্গা উপজেলা আ’লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এলজিআরডি মন্ত্রণালয়ের ৪ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে ৫৪ শতাংশ জমির ওপর পৌর ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে আলফাডাঙ্গা পৌরসভা।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর