নবাগত পুলিশ সুপারের সাথে মিট দ্য প্রেস অনুষ্ঠিত

জয়পুরহাট সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) ও জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

এসময় নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, মহাসচিব রেজাউল করিম রেজা, নির্বাহী সদস্য সুমন কুমার সাহা, জেলা প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, সদস্য রাশেদুজ্জামান রাশেদ।

উপস্থিত ছিলেন জেইউজের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, সিদ্দিকুর রহমান হিরু, সহকারী মহাসচিব কবির হোসেন, সোহেল আহম্মেদ লিও, সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ মিলন রায়হান, সাংগঠনিক সম্পাদক চম্পক কুমার, দফতর সম্পাদক মাহফুজার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নেওয়াজ মোর্শেদ নোমান, সদস্য অশোক কুমার গৌর, সেলিম রেজা, মিনহাজুর রহমান ছোটন, মেহেদী হাসান রাজু, জেলা প্রেসক্লাবের একাংশের সহ-সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মনির হোসেন, আল-মামুন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মিলন রায়হান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর