আনোয়ারায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত

‘মুজিববর্ষে শপত নেবো জাটকা নয় ইলিশ খাব’ এ প্রতিপাদ্যকে ধারন করে চট্টগ্রামের আনোয়ারায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে
জাটকা স্ংরক্ষণ সপ্তাহ পালন হয়েছে।

রবিবার(৪ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হকের সভাপতিত্বে র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।

এসময়ে বরুমচডা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী,বার আউলিয়া নৌ পুলিশের ইনচার্জ মো,নাছির উদ্দিন রাসেল,মৎস অফিসের জাহেদ আহমেদ,এনামুল হক, উপকূলীয় মধ্য গহিরা বাইগ্যা’র ঘাট মৎস্য সমবায় সমিতির সভাপতি ছালে আহমদ সহ জেলে প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো, রাশিদুল হক বলেন, করোনা পরিস্হিতি বিবেচনা করে জাটকা স্ংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্য র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, সারা দেশে ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত জাটকা স্ংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ সময় সাগরে জাটকা ধরা বন্ধে কোষ্ট গার্ড ও নৌ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হবে।

সুমন শাহ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর