দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২৬৬ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ৫৮ জনের।
এছাড়াও নতুন করে আরও ৭ হাজার ৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশের ইতিহাসে যা কিনা এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ৫ হাজার ৬৮৩ জন।
রোববার (৪ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭০৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তাবাজার/নব