রাজবাড়ীতে প্যানেল চেয়ারম্যান হত্যার প্রতিবাদে মানববন্ধন
রাজবাড়ী জেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর গনি মন্ডলের হত্যার প্রতিবাদে মানববন্ধন করে উপজেলা আওয়ামী লীগ।
রোববার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে ১২ টা পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন পালিত হয়।
এসময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ ও নিহত গনি মন্ডলের পরিবারের সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তরা অপরাধীর শাস্তি দাবি করেন।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি