হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলান মামুনুল হককে ভণ্ড ও নষ্ট বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার (৪ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি মামুনুল হককে বর্জন করতে হেফাজতের কর্মী ও সমর্থকদের আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, মামুনুল হকরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করে। হেফাজতের মামুনুল হক আল্লাহর কসম খেয়ে বলেছেন মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী। আবার তার বিবাহিত স্ত্রীকে বলছেন এটা তার স্ত্রী না। এরকম একজনকে হেফাজতের সমর্থকরা নেতা হিসেবে মানেন এটা খুবই দুঃখজনক।
দেশের কেবইল নেটওয়ার্ক সম্পর্কে তিনি বলেন, ডিজিটালাইজড হতে নানাভাবে সময় দিয়েছি আমরা কেবল নেটওয়ার্ক ব্যবসায়ীদের। আমরা চাই কেবল নেটওয়ার্ক অবশ্যই ডিজিটাল করতে হবে। যদি কেবল নেটওয়ার্ক ডিজিটাল না হওয়া তাহলে টেলিভিশন ক্ষতিগ্রস্ত হবে। আমরা ডিজিটাইজ করার জন্য নতুন করে সময় দিবো।
তিনি আরও বলেন, যারা যে এলাকার জন্য লাইসেন্স পেয়েছে তাদের সেই এলাকায় থাকতে হবে। নতুনভাবে আরও কিছু কেবল নেটওয়ার্ক ব্যবসায়ীকে লাইসেন্স দেয়া হবে।
বার্তা বাজার/এসজে