হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মহাসচিবসহ শীর্ষ ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতার পর গত বৃহস্পতিবার (১ এপ্রিল) তাদের ব্যাংক হিসাব তলব করা হয়। সরকারের একটি সংস্থার চাহিদার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়।
ব্যাংক হিসাব তলবের তালিকায় আছেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হুসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাইল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইয়্যাতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ প্রমুখ।
উল্লেখিত নেতাদেরসহ বিভিন্ন জেলায় দায়িত্বরত হেফাজতের ৫৪ জন নেতার ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
বার্তা বাজার/এসজে