মাদারীপুরে কলা বাগান থেকে বাক-প্রতিবন্ধীর লাশ উদ্ধার

মাদারীপুরের পেয়ারপুর থেকে বাক-প্রতিবন্ধী ভ্যান চালক জুয়েল বেপারী (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৪ এপ্রিল) সকালে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের দালাল বাড়ীর পিছনের কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জুয়েল একই এলাকার আজমত বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত দুইদিন আগে গাছবাড়ীয়া একটি বিয়ে বাড়ীতে নাচগান করে এবং পরের দিন শনিবার একই বাড়ীতে খাবারের অনুষ্ঠান শেষ করে। পরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাত ১২টার দিকে মস্তফাপুর বাসস্টান্ড আবুলের হোটেল থেকে ৪টা রুটি ও দুটি ডিম ভাজি নিয়ে যায়। তখন সাথে কয়েকজন লোক ছিল। রবিবার ভোর রাতে স্থানীয় একজন নামাজ পড়তে এসে গাছবাড়ীয়া রাস্তার পাশে একটি ভ্যান দেখতে পায়।

এসময় পুলিশকে খবর দিলে স্থানীয় গ্রাম পুলিশের হেফাজতে রাখতে বলে। এর এক ঘন্টা পর একই এলাকার আব্দুল হাই বেপারীর (দালাল বাড়ী) বাড়ীর পিছনের কলাবাগানে জুয়েলের লাশ দেখতে পেয়ে আবার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতসহ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

উল্লেখ্য’ এলাকায় আদিত্যপত্র বিস্তার নিয়ে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। মাদারীপুর সদর মডেল থানায় পুলিশের মামলা ছাড়াও দুইপক্ষের একাধিক মামলা রয়েছে।

আবুল হোটেলের কর্মচারি তোতা জানান, গতকাল আমার কাছ থেকে গাছাবাড়ীয়া খোকন ৪টি রুটি ও ২টি ডিম বাজি নিয়ে গেছে সেসময় ওই ভ্যান চালক দোকানে সামনে ভ্যানের উপরে বসা ছিল এবং নাস্তা নিয়ে তার ভ্যানেই তারা চলে যায়।

নিহত জুয়েলের বাবা আছমত বেপারী ফোনে জানান, আমার ছেলের কোন শত্রু নাই। আমার আছে, তাই হয়তো আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি যশোর আছি। মাদারীপুর এসে থানায় অভিযোগ করবো।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এহসানুর রহমান ভূইয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। এছাড়া আমরা প্রাথমিকভাবে ধারনা করছি এই ছেলেটিকে অন্য কোন স্থানে রেখে মৃত্যু নিশ্চিত করে এখানে ফেলে রাখা হয়েছে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর