গুলিস্তান-বান্দুরা সড়কে সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

গুলিস্তান-বান্ধুরা সড়কে তুলশীখালী সেতুর সিরাজদিখান অংশে সিএনজি-কাভারভ্যানের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং অহতদের হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সিএনজিতে থাকা বাকিদের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

নিহতদের মধ্যে সিএনজি চালক উজ্জ্বল(৩৫) কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের ফকির চানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সোলাইমান জানান, রোববার (৪ এপ্রিল) ভোরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আল-টাইম বেকারীর কাভারভ্যানটি টোলের টাকা আদায় না করেই দ্রুত কাউন্টার ত্যাগ করলে আমার সন্দেহ হয়।

পরে গিয়ে দেখি সেতুর ঢালে একটি সিএনজিকে চাপা দিয়েছে কাভার ভ্যানটি। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং এর যাত্রীরা ছড়িয়ে ছিটে আছে। পথচারীদের সহায়তায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহত যাত্রীকে সিরাজদিখান থানা পুলিশ নিয়ে গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাকি যাত্রীদের পরিণতি যানা যায়নি। ঘাতক কাভার ভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে রাস্তা সংস্কারের জন্য রাখা পাথরের খোয়ার জন্যই এ দুর্ঘটনা।

রাস্তায় পাথর রাখার কারণে এর আগেও একাধিক ঘটনা ঘটেছে গুলিস্তান-বান্দুরা রোডে। রাস্তার ঠিকাদার সাগর বিল্ডার্স এই দুর্ঘটনার দায় নিতে রাজি নয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর