লকডাউনেও বন্ধ হচ্ছে না, বাড়ল বইমেলার সময়

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে লকডাউনে বন্ধ হচ্ছে না বইমেলা। সেই সঙ্গে বেড়েছে সময়।

এর আগে প্রতিদিন প্রায় সাড়ে ৩ ঘণ্টা বইমেলা চলার ঘোষণা এসেছিল এবার সেই সময়ে বেড়ে ৫ ঘণ্টা হয়েছে। লকডাউনের মধ্যে প্রতিদিন দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত চলবে বইমেলা।

রোববার (৪ এপ্রিল) বাংলা একাডেমিকে পাঠানো সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার সাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি এবং সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২১ এর কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং জনসমাবেশের জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর