লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

দেশে করোনা সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় সীমিত আয়োজনে চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের প্রাচীণতম অভিভাবক সংগঠন লোহাগাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬ টায় প্রেস ক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, অর্থ সম্পাদক খোকন সুশীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক রায়হান সিকদার, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন ও আতাউর রহমান মাসুদ প্রমুখ।

সভায় দেশে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় সদস্যদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্বাচনের সকল প্রকার আনুষ্ঠানিকতা বর্জন করে আলাপ- আলোচনার মাধ্যমে আগামী ২০২১-২০২৩ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভা শেষে সদস্যগণের সর্ব সম্মত সিদ্ধান্তক্রমে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট লোহাগাড়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির সভাপতি হলেন- দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক- দৈনিক আমাদের সময় ও পূর্বদেশ প্রতিনিধি আবুল কালাম আজাদ। সভায় আগামী ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ক্লাবের সদস্য সংগ্রহ সপ্তাহ পালন এবং ৫ এপ্রিল করোনাকালে জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণ কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর