সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে মনিরুজ্জামান (৪২) নামে এক কলেজ শিক্ষক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সেহারা গ্রামের ফজর আলীর ছেলে ও কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক।
সূত্র জানান, বেশ কয়েক বছর যাবত ওই শিক্ষক মানসিক ভারসাম্যহীনতায় ভুগতেছিলেন। রবিবার ভোরে ফজরের নামাজ পড়ার পর পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশের মেহগনি গাছের সাথে রশির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরবর্তীতে স্থানীয়রা তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরোতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ মর্গে প্রেরণ করেন। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ মুঠোফোনে জানান, নিহত মনিরুজ্জামান কলেজের ডিগ্রী শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন। দীর্ঘদিন যাবত তাদের বেতন না হওয়ায় এবং পারিবারিক বিভিন্ন সমস্যায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।
তিনি আরও বলেন আমি শুনেছি প্রভাষক মনিরুজ্জামান নাকি নেশার সাথে জড়িত ছিলেন।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি