ঘাটাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খসরু (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বীর ঘাটাইল পুর্ব পাড়ার রুস্তম আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার সকাল ৯টায় রুস্তম আলীর ছেলে খসরু পার্শ্ববর্তী বীল থেকে বিদ্যুতের লাইন দিয়ে পানি আনার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে পরলে জ্ঞান হারিয়ে ফেলে।

এ সময় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উত্তম আর্য্য/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর